বিড়ালের পশম পড়ার কারণ ও প্রতিকার

9 April 2025Updated 17 September 20262 min readJUST PET BD32 views
বিড়ালের পশম পড়ার কারণ ও প্রতিকার

Veterinary advice notice

This article is for general pet care education only. It does not replace professional veterinary diagnosis or treatment. Consult a qualified veterinarian for your pet's specific condition.

🐱 বিড়ালের পশম পড়ার কারণ ও প্রতিকার

বিড়ালের নরম, ঝকঝকে পশম তাদের সৌন্দর্যের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু যদি হঠাৎ করে অতিরিক্ত পশম পড়তে শুরু করে, তবে সেটি চিন্তার কারণ হতে পারে। অনেক সময় সাধারণ কারণেও পশম পড়ে, আবার কোনো রোগ বা সমস্যার কারণে অতিরিক্ত পশম ঝরে যেতে পারে।


❓ কেন পশম পড়ে – কিছু সাধারণ কারণ:

১. ঋতুভিত্তিক চেঞ্জ (Seasonal Shedding)

প্রাকৃতিকভাবে কিছু ঋতুতে বিড়ালের অতিরিক্ত পশম পড়ে। বিশেষ করে গরম আসার আগে শরীর হালকা করার জন্য।

২. খাদ্যজনিত ঘাটতি (Nutritional Deficiency)

যথাযথ প্রোটিন, ওমেগা-৩, ভিটামিন ইত্যাদির অভাবে পশম দুর্বল হয়ে পড়ে।

৩. প্যারাসাইট (Fleas, Mites, Ticks)

চুলকানি ও স্কিনে ইনফেকশন হলে বিড়াল চুলকাতে গিয়ে নিজেই পশম ছিঁড়ে ফেলে।

৪. স্কিন ডিজিজ (Fungal Infection, Ringworm)

স্ক্যালি, রেড স্পট, বা বৃত্তাকার টাক হলে স্কিন ইনফেকশনের সম্ভাবনা।

৫. অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা

নতুন পরিবেশ, মালিকের পরিবর্তন বা অন্য কোনো প্রাণীর আগমনে বিড়াল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যার ফলে পশম পড়ে।

৬. হরমোনজনিত সমস্যা বা এলার্জি

বিশেষ করে কাস্টারেট না করা বিড়ালে হরমোনাল ইমব্যালেন্স বা খাবার এলার্জির কারণে পশম ঝরে যেতে পারে।


✅ প্রতিকার ও করণীয়

🥗 ১. সুষম ও পুষ্টিকর খাদ্য দিন

  • হাই প্রোটিনযুক্ত ফুড দিন (ক্যাট ফুড ব্র্যান্ড যেমন: Reflex, Me-O, SmartHeart, Royal Canin ইত্যাদি)

  • ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দিন

🧴 ২. নিয়মিত ব্রাশ করুন

  • ডেইলি বা উইকলি ব্রাশ করলে মৃত পশম ও ময়লা উঠে যাবে এবং নতুন পশমের বৃদ্ধি হবে।

🦟 ৩. প্যারাসাইট কন্ট্রোল করুন

  • ভেটেরিনারি পরামর্শ নিয়ে এন্টি-ফ্লি স্প্রে বা স্পট অন ওষুধ ব্যবহার করুন।

🧼 ৪. বাথ করান (সেফ শ্যাম্পু দিয়ে)

  • পোষা প্রাণীর জন্য নির্দিষ্ট অ্যান্টি-ফাংগাল বা মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন।

🧘‍♀️ ৫. মানসিক শান্তির ব্যবস্থা করুন

  • খেলার ব্যবস্থা করুন, আদর করুন, স্ট্রেস কমান।

🩺 ৬. ভেটেরিনারি পরামর্শ নিন

  • যদি পশম পড়ে যাওয়ার সাথে স্কিন র‍্যাশ, ঘা বা আচরণগত পরিবর্তন থাকে তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।


💬 শেষ কথা:

বিড়ালের পশম পড়া রোধ করা সম্ভব, যদি আপনি সময়মতো কারণটি চিহ্নিত করতে পারেন এবং সঠিক ব্যবস্থা নেন। মনে রাখবেন, সুস্থ ত্বক = সুন্দর পশম!


📌 আপনার বিড়ালের যত্নে আমরা আছি:
🐾 JUST PET BD
💊 পেট ফুড, ভেট মেডিসিন, এক্সেসরিজ ও পরামর্শ – সব এক জায়গায়!

বিড়ালের প্রডাক্ট কিনতে নিচে Buy Now বাটনে ক্লিক করুণ।

BUY NOW
ShareFacebookWhatsApp
Topics:Pet Care

Reader Ratings

4.2

13 reviews

5
6
4
4
3
2
2
1
1
0
Jahirul Alam
Apr 10, 2026

Shared this with all my pet-loving friends. Very useful.

Sumaiya Khatun
Feb 26, 2026

Great read!

The tips in this article have made a real difference.

Nusrat Jahan
Feb 10, 2026

Shared this with all my pet-loving friends. Very useful.

Maliha Khan
Feb 6, 2026

Would love to see more articles like this!

Jahirul Alam
Dec 20, 2025

Bookmarked this. Refer to it regularly.

Rashed Ahmed
Dec 18, 2025

The tips in this article have made a real difference.

React:
Log in to react
Share:

Comments

Log in to leave a comment.

Log in

No comments yet. Be the first!

More in Pet Care